


বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় বার্ষিক পরিদর্শন করেছেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার মামলার তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে থানার কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল নিশাত সহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।