বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন
নিজেস্ব প্রতিবেদক
/ ১৭০
পড়া হয়েছে
প্রকাশিত :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
শেয়ার করুন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাখাওয়াত হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে মো. সাখাওয়াত হোসেন বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণকে আইনি সেবা প্রদানে কাজ করে আসছেন।
জানা যায়, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য একাধিকবার প্রশংসা ও পুরস্কারও লাভ করেছেন।
পুলিশের অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, পেশাগত দক্ষতা, সাফল্য ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে বরিশালমেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।