১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে হাসপাতালে যুবকের লাশ রেখে পালাল ৪ তরুণ-তরুণী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫৯ Time View
Screenshot_2025-12-04-03-38-17-443_com.facebook.katana-edit

বরিশালে বেল্লাল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার লাশ একটি ভবনের সিঁড়ি দিয়ে নামিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে রেখে পালিয়ে যান চার তরুণ-তরুণী।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত বেল্লালের বাবা শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর ভাটারখাল এলাকায় বেল্লাল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটন করতে আমাদের কার্যক্রম চলমান আছে।

গ্রেফতার হওয়া ওই তিনজন হলেন- চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৮), পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার এক তরুণী (২০) ও ফরিদপুর জেলার খালাশপুর এলাকার এক তরুণী (১৮)।

পলাতক আসামিরা হলেন- পলাশপুর বস্তির রিপন রানা ও চরবাড়িয়া ইউনিয়নের সবুজ।

মামলা সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, নগরীর ভাটারখাল এলাকার মাজার ভবনের তৃতীয়তলায় মঙ্গলবার রাত ৩টার দিকে বেল্লালের লাশ সিঁড়ি থেকে নামাচ্ছেন রিপন রানা ও তার সঙ্গে থানা চারজন তরুণ-তরুণী। এরপর বেল্লালের লাশ বরিশাল শেরেবাংলা হাসপাতালে রেখে পালিয়ে যান সবাই।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ভাটারখাল এলাকার মো. টিপু বলেন, সাবেক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলোর একটি রুমে প্রতিদিন মদপান করত রিপন রানাসহ কয়েকজন। মঙ্গলবার দিবাগত রাতে মদপান করার সময় বেল্লালকে মারধর করে গুরুতর আহত করে রিপন ও তার সঙ্গের লোকজন। বেধড়ক মারধরে বেল্লাল নিহত হলে তার লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকাণ্ডে জড়িতরা।

নিহত বেল্লালের বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে রিপন রানাসহ কয়েকজন। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন বেল্লালের বাবা।

 

 

ভিডিও দেখুন—- বরিশালে কলগার্ল নিয়ে ফুর্তি করতে গিয়ে যা ঘটলো!

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo