• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে রাত নামলেই যুবলীগনেতার রমরমা জুয়ার আসর!

নিজেস্ব প্রতিবেদক / ৮২১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
বরিশালে রাত নামলেই যুবলীগনেতার রমরমা জুয়ার আসর! | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে রাত নামলেই যুবলীগনেতার রমরমা জুয়ার আসর! | Barisal Sangbad

জুয়া—শব্দটি ছোট হলেও মানুষের জীবন ধ্বংস করার ক্ষমতা সীমাহীন। জুয়া খেলায় আসক্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা। বরিশাল নগরীর বিভিন্ন স্পটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই বসছে রমরমা জুয়ার আসর। রাত হলেই নগরীর বিভিন্ন এলাকায় লাখ লাখ টাকার জুয়া খেলার আয়োজন চলছে বলে অভিযোগ উঠেছে।

ওয়ান-টেন, তিন তাস, কাটা-কাটিসহ নানা নামে পরিচালিত এসব জুয়ার আসর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার বাসা-বাড়ি ও অফিসে গোপনে বসানো হচ্ছে। এতে একদিকে জুয়াড়িরা সর্বস্বান্ত হলেও অন্যদিকে আয়োজক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

অনুসন্ধানে জানা যায়, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় একটি ফ্লাট বাসায় নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে। অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম রফিক নামের এক ব্যক্তি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে লাখ লাখ টাকার জুয়া খেলানোর আয়োজন করেন। খেলোয়াড়রা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ওয়ান-টেন বোর্ডের সামনে দাঁড়ান এবং শেষ রাত পর্যন্ত চলে ভাগ্যের এই নিষ্ঠুর খেলা।

অভিযোগ রয়েছে, এমনকি বড় জুয়াড়িদের নারীর ব্যবস্থাও রাখা হয়।একটি সূত্রের দাবি, এসব জুয়ার আসরে অবাধে মাদক সরবরাহ করার পাশাপাশি জুয়াড়িদের মনোরঞ্জনের জন্য নারী ব্যবস্থা রাখা হয়। সেই সঙ্গে বেনসনসহ দামি সিগারেট সরবরাহ করে ওয়ান-টেন বোর্ডে খেলায় উৎসাহ দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই খেলোয়াড়রা নিঃস্ব হয়ে ফিরলেও আয়োজক ও তথাকথিত ‘গডফাদাররা’ গাড়ি-বাড়ির মালিক বনে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার বাসিন্দা এবং লাইসেন্সবিহীন একটি ক্ষুদ্র সমবায় সমিতির প্রোপাইটর রফিকুল ইসলাম রফিকের প্রত্যক্ষ মদদেই এসব জুয়ার আসর বসছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রফিক অতীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারি এবং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রাইজ আহমেদ মান্নার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।

জুয়ার আসর বসার সময় সড়কের দুই প্রান্তে ক্যাডাররূপী যুবকদের পাহারায় রাখা হয়। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়াও দেন। স্থানীয় কয়েকজনকে ‘ম্যানেজ’ করে ফ্লাটটি ভাড়া নিয়ে জুয়ার আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর নগরীর রুপাতলীর তুরাগ পেট্রোল পাম্পের পেছনে বাচ্চু মুন্সির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। এছাড়া ২০২৪ সালের ২২ অক্টোবর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য হিসেবে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, বিকাশ, নগদ ধার, মোবাইল, ঘড়ি, স্বর্ণ বন্ধক এমনকি মাদকও দেওয়া হয় জুয়া খেলতে। পরবর্তীতে প্রভাবশালীদের মদদে বিভিন্ন এজেন্টের মাধ্যমে জুয়াড়িদের কাছ থেকে টাকা আদায় করে এই আয়োজকরা। এতে করে একদিকে খেলোয়াড়রা সর্বস্বান্ত হচ্ছে, অন্যদিকে আয়োজক চক্র ফুলে-ফেঁপে উঠছে।

অভিযোগ রয়েছে, আয়োজকদের নির্ধারিত মাইক্রোবাসে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জুয়াড়িদের আনা-নেওয়ার ব্যবস্থাও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ি জানান, দিনে-রাতে অবাধে ওয়ান-টেন জুয়া খেলা হয়। বিভিন্ন জেলার জুয়াড়ি ও মাদকসেবীরা নিয়মিত এতে অংশ নেয়। বিষয়টি পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানলেও কেউ প্রতিবাদ করার সাহস পান না। তাদের অভিযোগ, কেউ প্রতিবাদ করলে মারধর করা হয় এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম রফিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এসময় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/