১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৯
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে জামায়াতে জনসভাস্থলে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View
বরিশালে জামায়াতে জনসভাস্থলে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন
বরিশালে জামায়াতে জনসভাস্থলে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন

হিজলা প্রতিনিধি: জামায়াত আমিরের জনসভা সামনে রেখে পাতারহাট মাঠে ধানের শীষের ব্যানার, ক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনের সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করলেও জনসভাস্থল ঘিরে দেখা গেছে ভিন্ন চিত্র।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মাঠের চারদিক ও সমাবেশস্থলের আশপাশের সড়কজুড়ে টানানো হয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যানার ও ফেস্টুন। এতে বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক শোভা পাচ্ছে। প্রথম দেখায় মনে হচ্ছে, সেখানে জামায়াতে ইসলামীর নয়—বরং বিএনপির কোনো সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা এটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন। বিষয়টিকে ‘গায়ে পড়ে সংঘর্ষ লাগাতে আসা’ বলেও অভিহিত করেন তারা।
জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ বলেন,
“ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এ ধরনের কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। যেখানে একটি দলের প্রধান জনসভায় আসবেন, সেখানে প্রতিদ্বন্দ্বী দলের ব্যানার-ফেস্টুন এভাবে লাগানো কোন পর্যায়ের শিষ্টাচার?”
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন,
“এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে সহযোগিতা করার পরিবর্তে তারা উল্টো ঝামেলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক।”
এ বিষয়ে জানতে বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমরা কোনো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন লাগাইনি। রাস্তার আশপাশে ব্যানার লাগানোর অধিকার আমাদের রয়েছে। জামায়াতের আমিরের আগমনের বিষয়ে তারা আমাদের কাছে কোনো সহযোগিতাও চাননি। বরং অতীতে জামায়াতের লোকজন বিএনপির ব্যানারের ওপর তাদের ব্যানার লাগিয়েছে। তখন আমরা কোনো অভিযোগ করিনি।”
এদিকে জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে বলে জানা গেছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo