২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৪
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বরিশালে আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। বিভিন্ন আসনের ভোটারদের মতে, বরিশালে তিন থেকে চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। সমমনা দলগুলোর ঐক্যের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু ভোট ভাগ হলে তাদের অবস্থান দুর্বল হবে, ফলে জিতে যাবে ধানের শীষ।

বরিশালের ২১টি নির্বাচনি এলাকার মধ্যে ২০টিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জোট ছাড়া করা হয়েছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)। ইসলামী আন্দোলনের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের আসন বরিশাল-৫ (সদর)–এ জামায়াতও মনোনয়ন দিয়েছেন।

জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা বিভিন্ন আসনে পালটাপালটি মনোনয়ন দাখিল করেছেন। জয়ের সম্ভাবনা থাকা আসনগুলোতে দ্বন্দ্ব স্পষ্ট। বরিশাল সদর চরমোনাই ইউনিয়নে দরবার শরিফে ইসলামী আন্দোলনের শক্তি বেশি হলেও কোনো আসন এখনও জয় হয়নি। তবে তাদের নিজস্ব ভোটব্যাংক থাকায় ৩-৪টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আসনগুলো হলো পিরোজপুর-৩, বরিশাল-৫, বরিশাল-৬ ও পটুয়াখালী-৪। জামায়াতের শক্ত অবস্থান রয়েছে পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পটুয়াখালী-২। অন্যান্য ১৪টি আসনেও বিএনপির সঙ্গে ইসলামী দলগুলোর লড়াই সম্ভব, কিন্তু দ্বন্দ্ব থাকলে জয় হারাতে পারে তারা।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “এটি কোনো রাজনৈতিক জোট নয়, এটি নির্বাচনি ঐক্য। আমাদের ১৪৩টি আসনে জয়ী হওয়ার মতো সক্ষমতা আছে, বরিশাল অঞ্চলেই ১৮-১৯টি আসনে জয়ের সম্ভাবনা।” জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, “আলোচনার মাধ্যমে সমস্যার সমাধি হবে। সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব ইনশাআল্লাহ।”





🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo