২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনায় বাবার ছুরিকাঘাতে প্রাণ গেলো ছেলের

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View
Map outline with text in Bengali

বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবা হারুন হাওলাদারের ছুরিকাঘাতে ছেলে সফিক হাওলাদার (২৮) নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক হাওলাদার দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলেও তিনি সুস্থ হননি। সর্বশেষ গত ৭ অক্টোবর পুলিশের হাতে গ্রেফতার হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান সফিক। মুক্তির পর বাড়িতে ফিরে তিনি প্রায়ই বাবার কাছে মাদকের টাকা দাবি করতেন। ঘটনার দিন দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বাবা হারুন হাওলাদার ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় সফিককে নিজেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রাসেদা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। বহুবার রিহ্যাবে দিয়েছি, এমনকি জেলেও গেছে। কিন্তু ছাড়া পাওয়ার পরও সে ঠিক হয়নি। আজ বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo