২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৭
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

পটুয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ Time View
1767624819-3541d514c6351bb8b74d06e736eb22ec
পটুয়াখালীর দুমকি উপজেলায় বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক হামলায় পুরো উপজেলাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর নির্বিচারে হামলা চালায়।

হঠাৎ আক্রমণে অনেকেই পালানোর সুযোগ না পেয়ে কুকুরের কামড়ের শিকার হন। 

আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এনামুল হক জানান, সকাল থেকে একের পর এক কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসছেন।

রোগীর সংখ্যা অনেক বেশি হলে হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন না থাকায় অধিকাংশ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অনেক অভিভাবক নিরাপত্তার কথা ভেবে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বেওয়ারিশ কুকুরটিকে আটক ও নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি টিম মাঠে নামানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার কার্যক্রম চলছে। তবে ভ্যাকসিন সংকটের কারণে চিকিৎসা না পেয়ে আহত রোগীরা চরম হতাশা প্রকাশ করেছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo