• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নুরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘হোল্ড’, জোট প্রার্থী নিয়ে কৌতূহল - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৩৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
নুরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘হোল্ড’, জোট প্রার্থী নিয়ে কৌতূহল | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ আসনেই নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। আর এতেই জোট প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মনোনয়ন পেয়েছেন। তবে পটুয়াখালী-২ (বাউফল) ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই দুই আসনে শরিক দল ও প্রভাবশালী প্রার্থীদের উপস্থিতি এবং একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় কেন্দ্রীয়ভাবে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত দুই আসনের মধ্যে পটুয়াখালী-২ আসনে, এনসিপি প্রার্থী মুজাহিদুল ইসলাম শাহিন ও জামায়াতে ইসলামী নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। ফলে আসন দুটি আপাতত ফাঁকা রেখেছে দল।

খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে মাঠে রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আবু বকর সিদ্দিক।

এছাড়াও আলোচনায় রয়েছেন বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি শাহজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এবং সাবেক এমপি গোলাম মাওলা রনি।

সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসন নিয়ে এখন চলছে তীব্র হিসাব-নিকাশ। স্থানীয় ভোটারদের মধ্যে চলছে আলোচনা কে হচ্ছেন এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নুরের এলাকায় বিএনপির প্রার্থী ঘোষণা না দেওয়াকে ‘কৌশলগত সিদ্ধান্ত’ হিসেবে দেখা যেতে পারে। দলটি জোট ও আসন সমন্বয়ের প্রক্রিয়া শেষ করে পরবর্তী ধাপে বাকি আসনগুলোর প্রার্থী ঘোষণা করবে বলে জানা গেছে। আর গণঅধিকারের সঙ্গে দলীয় জোট হলে বিএনপি আসনটি নুরুল হক নুরকে ছেড়ে দিতে পারে।

এদিকে প্রার্থী ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে নেতাকর্মীদের আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন। তিনি নেতাকর্মীদের আশাহত না হতে বলেছেন। অন্যদিকে নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শিপলু খান।

তবে গণঅধিকার পরিষদ ও ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত তারা ৩০০ আসনে দলীয় ট্রাক প্রতীকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে আগাচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গতবছরের ২২ অক্টোবর পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে এক চিঠি দেওয়া হয়।  যে চিঠিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই চিঠিকে কেন্দ্র্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে জোট প্রার্থী নিয়ে কৌতূহল সৃষ্টি হয়।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/