১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ Time View
jhalkathi-20250923185613 (1)

ঝালকাঠির নলছিটিতে সোবাহান খলিফাকে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের নয়াচর এলাকার মৃত রশিদ ফরাজির ছেলে আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী, বরিশালের দূর্গাপুর এলাকার মৃত. আ. রাজ্জাকের ছেলে মো. রুবেল হাওলাদার ও দূর্গাপুর এলাকার মৃত. আফছের খানের ছেলে কেন্নান খান। রায় ঘোষণার সময় রুবেল হাওলাদার উপস্থিত থাকলেও মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নলছিটির তিমিরকাঠি এলাকার ইজিবাইক চালক মো. সোবাহান খলিফা (৬৩) তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকাল সোয়া ৭টায় উপজেলার শ্রীরামপুর এলাকায় একটি আমড়া গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সোবাহানের ছেলে আল মামুন বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। পরে তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে ২০২৩ সালের ২৮ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo