ঢাকা 4:03 am, Tuesday, 6 October 2026
শিরোনাম:
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং
সর্বশেষ
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 07:48:48 am, Monday, 5 October 2026
  • / 62 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদেশে অধ্যয়নরত ঝালকাঠির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ নেওয়া, ৫ লাখ টাকা দাবি, মারধর ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ময়মনসিংহের এক তরুণ ও তাঁর বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে মুঠোফোনে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবা মো. ইমদাদুল হক একজন সাবেক সেনাসদস্য বলে অভিযোগকারী পরিবার জানিয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. ইসহাক আলী সিকদার (৫৭) বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইমতিয়াজ আহমেদ তারেক (২২), তাঁর বাবা মো. ইমদাদুল হক এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসহাক আলী সিকদারের মেয়ে ইফাত জাহান শিফা প্রায় তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য কিরগিজস্তানে যান। সেখানে বাংলাদেশি শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ তারেকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিফার বাবার অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে ইমতিয়াজ বিভিন্ন সময়ে তাঁর মেয়ের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে এবং বিভিন্ন অঙ্কে অর্থ নেন। পরবর্তীতে ইমতিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানতে পেরে শিফা তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে শিফাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং পুনরায় অর্থ দাবি করেন বলে অভিযোগ করেছে পরিবারটি। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত শিফার বাবার মোবাইল ফোনেও যোগাযোগ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী ইসহাক আলী সিকদারের দাবি, ইমতিয়াজ আহমেদ তারেক ও তাঁর বাবা মো. ইমদাদুল হক তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাঁর মেয়ে ইফাত জাহান শিফার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ‘শিফা’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর মেয়ের ছবি ব্যবহার করে মানহানিকর ও আপত্তিকর পোস্ট করার অভিযোগও করেছে পরিবারটি। অ্যাকাউন্টটি কারা পরিচালনা করছে এবং এর সঙ্গে ইমতিয়াজ বা তাঁর পরিবারের কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে বাবা ও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ইমতিয়াজের বাবা মো. ইমদাদুল হক মুঠোফোনে সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি সাংবাদিককে হুমকি ও প্রশাসনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদদিকে পরিবারটির দাবি, ৫ লাখ টাকা দাবির বিষয়ে কথোপকথনের কলরেকর্ডও তাঁদের কাছে রয়েছে। তবে ওই কলরেকর্ডের বিষয়বস্তু ও সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইমদাদুল হকের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ছেলে বিদেশে বসে কী করছে, তা আমি কীভাবে জানব?”

অভিযোগকারী পরিবারের আরও দাবি, কাউনিয়া থানা থেকে ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করেন এবং ইমতিয়াজ নামে তাঁর কোনো ছেলে নেই বলে দাবি করেন। অভিযোগকারী পক্ষের তথ্য অনুযায়ী, ইমদাদুল হক সাবেক সেনাসদস্য এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।

বর্তমানে ইফাত জাহান শিফা বিদেশে অবস্থান করায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবা ইসহাক আলী সিকদার। লিখিত অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগগুলোর সত্যতা যাচাই, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাঁর মেয়ে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

প্রকাশের সময়: 07:48:48 am, Monday, 5 October 2026