ঢাকা 5:38 am, Tuesday, 6 October 2026
শিরোনাম:
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং
সর্বশেষ
বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:35:51 am, Tuesday, 6 October 2026
  • / 24 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

নিহতরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের সাহেরা বেগম (৫৫) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের সাহিদা বেগম (৩২)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাহেরা বেগমকে গত ২৮ সেপ্টেম্বর এবং সাহিদা বেগমকে ৩ অক্টোবর শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানান, গত ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ২১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

একই সময়ে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১২ হাজার ৬৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় পিরোজপুর বিভাগে সর্বোচ্চ—৩ হাজার ২৬১ জন। এরপর ঝালকাঠিতে ২ হাজার ৩২৭ জন, বরগুনায় ১ হাজার ৭০১ জন, পটুয়াখালীতে ১ হাজার ২৭৭ জন, বরিশাল জেলায় ১ হাজার ২৬৭ জন এবং ভোলা জেলায় ৭৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য জানানো হয়েছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু

প্রকাশের সময়: 04:35:51 am, Tuesday, 6 October 2026