যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী বাসে মাদক বহনের সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৮-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের যাত্রী মো. আবু জাফর পেদা (৪৬)-এর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে কসটেপে মোড়ানো তিনটি প্যাকেটে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু জাফর পেদা পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
র্যাব জানায়, জব্দকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/