শিরোনাম:
সার্বশেষ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ যোগদান
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 05:46:09 pm, Thursday, 6 August 2026
- / 216 Time View
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগে পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
ট্যাগ :




















