ঢাকা 8:31 am, Monday, 21 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল গরুবোঝাই পিকআপ, মারা গেল ২ লাখ ৮৫ হাজার টাকার গরু

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:52:56 am, Friday, 7 August 2026
  • / 160 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে গেছে একটি গরুবোঝাই পিকআপ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরা থেকে বরগুনার উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা যায়। এছাড়া গরুর মালিক ও পিকআপ চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটির সামনের অংশ ফেরিতে উঠলেও পেছনের অংশ তখনও ঘাটে ছিল। এ সময় ফেরিটি ঘাট ছাড়তে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে চলে যায়। এতে ভারসাম্য হারিয়ে পুরো গাড়িটি কঁচা নদীতে পড়ে যায়।

পিকআপের চালক রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে ফেরিতে উঠতে শুরু করেছিলেন। কিন্তু গাড়িটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরি চালু হওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি পানিতে ডুবে মারা যায়। একই সঙ্গে গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপ চালক নদীতে পড়ে আহত হন। পরে তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল গরুবোঝাই পিকআপ, মারা গেল ২ লাখ ৮৫ হাজার টাকার গরু

প্রকাশের সময়: 02:52:56 am, Friday, 7 August 2026