১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৫
শিরোনাম :
প্রতিবাদ বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়ায় থানার সাঁড়াশি অভিযান, ১২ জন আটক বরিশাল নগরীতে ডিবির আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়া থানার কমিউনিটি পুলিশিং সভা, মাদক-জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন সিকদার শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে, আহত ২৬ বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামান বদলি, ছয় দিনের আন্দোলনের সমাপ্তি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৫৫ Time View
বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামান বদলি, ছয় দিনের আন্দোলনের সমাপ্তি
বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামান বদলি, ছয় দিনের আন্দোলনের সমাপ্তি | Barisal Sangbad

শিক্ষার্থীদের টানা ষষ্ঠ দিনের আন্দোলনের মধ্যে বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২ আগস্ট) দুপুরে বদলির প্রজ্ঞাপনের খবর পাওয়ার পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে সিভিল সার্জন কার্যালয়ের তালা খুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে তাকে আগামী ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গত ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ‘ফ্যাসিবাদের দোসর’ থাকার অভিযোগ তুলে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে।

‘নাগরিক সমাজ’ ব্যানারে আন্দোলনকারীরা কয়েক দিন ধরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রোববার সকালে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা সরকারি কার্যক্রম বন্ধ থাকে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরে সিভিল সার্জনের বদলির খবর প্রকাশ হলে আন্দোলনকারীরা কার্যালয়ের তালা খুলে দেন। এরপর কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। আন্দোলনের সমাপ্তি উপলক্ষে তারা কার্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছও রোপণ করেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এর মাধ্যমে বরিশালের স্বাস্থ্য বিভাগ ও বরিশালবাসী ফ্যাসিবাদ, দুর্নীতি ও কলঙ্কমুক্ত হয়েছে।”

উল্লেখ্য, আন্দোলনকারীদের অভিযোগগুলো তাদের পক্ষ থেকে উত্থাপিত। এ বিষয়ে ডা. মো. মনিরুজ্জামানের প্রতিক্রিয়া বা অভিযোগের বিষয়ে সরকারি তদন্তের কোনো ফলাফল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

Contact

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo