ঢাকা 9:50 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে গভীর রাতে কীর্তনখোলা নদীতে অবৈধ বালু, ৪ জনের কারাদণ্ড

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:00:05 pm, Tuesday, 4 August 2026
  • / 180 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশালের কীর্তনখোলা নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান সিফাত জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজারের মাধ্যমে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জানতে পেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেন।

পরে শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম জানান, অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে গভীর রাতে কীর্তনখোলা নদীতে অবৈধ বালু, ৪ জনের কারাদণ্ড

প্রকাশের সময়: 11:00:05 pm, Tuesday, 4 August 2026