৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৭
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই- রহমাতুল্লাহ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ Time View

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন হাজী মহসীন মার্কেট ও তার আশপাশের এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি। এ দুটি রোধ করতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। সেকারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান। ইতোমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। কিন্ত একটি মহল মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে কলুষিত করতে চায়।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মানুষ ৩১ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তত। বরিশাল ৫ আসনের মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, নগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগরের সদস্যসচিব নাজমুস সাকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo