ঢাকা 5:03 am, Thursday, 15 October 2026
শিরোনাম:
বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু
সর্বশেষ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:42:32 am, Sunday, 30 August 2026
  • / 272 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার তালতলীতে সরকারি ফ্যামিলি কার্ড ও বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বশির মিয়া উপজেলার মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, শনিবার দুপুরে বাঁশ কেনার কথা বলে বশির তাদের এলাকায় আসেন। এ সময় বাড়িতে তাকে একা পেয়ে সরকারি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে প্রলোভন দেখান। একপর্যায়ে তিনি ওই নারীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে বশির সেখান থেকে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর দেওয়া হলে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নারী বলেন, সরকারি সুবিধা দেওয়ার কথা বলে তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি ঘটনার বিচার দাবি করেন।

তবে বশির মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তাঁর সঙ্গে কোনো খারাপ কাজ করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বাঁশ কেনার কথা বলে এক বৃদ্ধার সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে বশির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক

প্রকাশের সময়: 03:42:32 am, Sunday, 30 August 2026