ঢাকা 4:11 am, Sunday, 11 October 2026
শিরোনাম:
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম
সর্বশেষ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:47:32 pm, Saturday, 10 October 2026
  • / 33 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক জেলেরা হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে। অভিযানের সময় প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।

হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, দুপুরের পর কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় জেলেদের মাছ ধরতে দেখা যায়। তাঁদের মাছ ধরা থেকে বিরত রাখার চেষ্টা করলে কয়েকটি নৌকার লোকজন একত্র হয়ে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

মাহফুজুর রহমান আরও জানান, পরে তাঁর নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তারা নৌ পুলিশের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যান। তাঁদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বোটটির সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি দাবি করেন। পরে কোস্টগার্ড সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ধাওয়া করে ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই জেলেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মা ইলিশের প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হিজলার ইউএনও ও কোস্টগার্ডের দক্ষিণ জোনের আঞ্চলিক কার্যালয়ের গণমাধ্যম বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা

প্রকাশের সময়: 10:47:32 pm, Saturday, 10 October 2026