ঢাকা 5:10 am, Thursday, 15 October 2026
শিরোনাম:
বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু
সর্বশেষ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:31:59 am, Sunday, 30 August 2026
  • / 216 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়াতে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ উদ্যোগের অংশ হিসেবে নগরীর ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য খেলার মাঠের স্থান পরিদর্শন করেছেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শনিবার (২৯ আগস্ট) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে নগরীর টিবি হাসপাতাল মাঠ এলাকা এবং ৩০ গোডাউন এলাকায় প্রস্তাবিত স্থান দুটি পরিদর্শন করেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নগরীর সম্ভাব্য প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য একটি করে মাঠ প্রস্তুতের পরিকল্পনার কথা জানান অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে উপযুক্ত স্থান চিহ্নিত করা হচ্ছে।

শনিবার প্রথমে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল মাঠ এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সিটি প্রশাসক। পরে ১২ নম্বর ওয়ার্ডের ৩০ গোডাউন এলাকায় শিশু-কিশোরদের জন্য প্রস্তাবিত মাঠের স্থান পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে শিশু-কিশোরদের জন্য উপযুক্ত খেলাধুলা ও বিনোদনের পরিবেশ তৈরির সম্ভাবনা যাচাই করতে সংশ্লিষ্ট জমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিটি প্রশাসক।

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরীর শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাদের জন্য নিরাপদ ও উন্মুক্ত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। পর্যায়ক্রমে সম্ভাব্য ওয়ার্ডগুলোতে খেলার মাঠ তৈরির উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

স্থান পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

এ ছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগরীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দীর্ঘদিনের। সিটি করপোরেশনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ার পাশাপাশি নগরীতে উন্মুক্ত ও বিনোদনমূলক স্থানও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির

প্রকাশের সময়: 03:31:59 am, Sunday, 30 August 2026