ঢাকা 11:01 am, Thursday, 15 October 2026
শিরোনাম:
বরিশালে হাজারো শিক্ষার্থীর আবাসনসংকট, সরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত হল বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান
সর্বশেষ
বরিশালে হাজারো শিক্ষার্থীর আবাসনসংকট, সরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত হল বরিশালে নির্মাণাধীন হাসপাতাল থেকে তামার পাইপ চুরি বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালে মন্দিরের জমি দখল করলো দুই আ:লীগ নেতা বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ পাথরঘাটায় বাড়ছে ডেঙ্গু রোগী, ২৯ চিকিৎসকের পদে কর্মরত মাত্র ৪ জন বরিশালে শংকর মঠে ‘জাগো দশপ্রহরণধারিণী’ অনুষ্ঠান

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:39:08 am, Saturday, 29 August 2026
  • / 183 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে তাকে সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

জানা গেছে, এর আগে এই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদটি শূন্য হয়। ওই শূন্য পদেই নতুন করে দায়িত্ব পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

এর আগে জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করা হয়। এবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তার দায়িত্বের পরিধি আরও বাড়ল।

এদিকে মন্ত্রিসভার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পর বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবং এবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরেছে।

নতুন দায়িত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বটি গুরুত্বপূর্ণ। উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সংসদীয় পর্যায়ে তদারকিতে এ কমিটির ভূমিকা রয়েছে। ফলে বরিশাল-১ আসনের এই সংসদ সদস্যের নতুন দায়িত্ব স্থানীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি

প্রকাশের সময়: 04:39:08 am, Saturday, 29 August 2026