১৩ জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬
শিরোনাম :
বরিশালে ৭০ বছরের শাশুড়িকে ধর্ষণের অভিযোগ মেয়ের জামাতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনার প্রধান আসামিসহ ৫ জন কারাগারে বরিশালে বিএনপির আনন্দ র‍্যালিতে মুখর গোটা দক্ষিণাঞ্চল ঝালকাঠিতে শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ: মায়ের বিরুদ্ধে বাবার হত্যা চেষ্টা মামলা, গ্রেপ্তার বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী আটক ‘রাইট টক বাংলাদেশ’ বরিশাল কমিটি গঠন, সভাপতি নাহিদ ও সম্পাদক রুমান বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হাতুড়ির আঘাতে যুবক নিহত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা ১৩ জুলাই বরিশাল সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন বরিশালে ব্রাজিল সমর্থকের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন সাংবাদিক এস এন পলাশ বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (BTMA)

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৯ Time View
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। টানা চার দিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দিনভর দলীয় নেতাকর্মীদের পদচারণায় বরিশাল যেন পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

রোববার (১২ জুলাই) সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে সদর রোডে জড়ো হন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে বরিশাল ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।

সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার-এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।

একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন-এর উদ্যোগেও নগরীতে পৃথক একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার পর দক্ষিণ জেলা বিএনপির মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন।

বেলা সাড়ে ১২টায় মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর, ফারহানা তিথিসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নগরজুড়ে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং দলীয় কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির নেতারা আশা করছেন, এই সফর বরিশাল ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, যোগাযোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা করবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo