• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

‘হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ক্রসফায়ার’— সাক্ষ্য দিলেন এসআই - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ২৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
‘হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ক্রসফায়ার’— সাক্ষ্য দিলেন এসআই
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

‘হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ক্রসফায়ার’— সাক্ষ্য দিলেন এসআই | Barisal Sangbad

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদানকালে তিনি দাবি করেন, বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহর নির্দেশে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন।

খলিলুর রহমান জানান, তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরিশাল সিআইডি ক্রাইম সিন ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন এসপি এ কে এম এহসানউল্লাহ তাকে নিজের কার্যালয়ে ডাকেন। সেখানে আগৈলঝাড়া থানার তৎকালীন ওসি মনিরুল ইসলাম ও এসআই নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে এসপি তাদের জানান, বাকেরগঞ্জ থানার মামলা নং-২২(৩)১৪ এবং আগৈলঝাড়া থানার মামলা নং-০১(২)১৫ এর আসামিদের গ্রেপ্তারের জন্য সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ নির্দেশ দিয়েছেন।

সাক্ষীর ভাষ্যমতে, এসপি তখন বলেন, “যে কোনো মূল্যে আসামিদের ধরতে হবে, না হলে চাকরি থাকবে না। উপর মহল থেকেও অনেক চাপ রয়েছে।”

তিনি আরও দাবি করেন, ওই সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকা থেকে কবির মোল্লাকে এবং একই রাতে কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকা থেকে টিপু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

খলিলুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেওয়া হয়। তবে নিজের মামলার কাজে ভুরঘাটা এলাকায় নেমে আমি ঢাকায় ফিরে যাই। পরে লোকমুখে এবং টেলিভিশনের স্ক্রলের মাধ্যমে জানতে পারি, গ্রেপ্তারকৃত দুই আসামি ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।”

তিনি আদালতে মন্তব্য করেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই সমীচীন ছিল না এবং এতে জড়িতরা অমানবিকতার পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হন। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম এবং জসিম উদ্দিন।

এর মধ্যে আবুল হাসানাত আব্দুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। অপর দুই আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় কারাগারে থাকা দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে ডিসেম্বরে প্রতিবেদন জমা দেওয়া হলে চলতি বছরের ১৫ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/