২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৭
শিরোনাম :
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে রমরমা কোচিং বাণিজ্য! বরিশালে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বরিশালে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই যুক্তরাষ্ট্রে ট্রাকের চাপায় প্রাণ গেল বরিশালের ব্যবসায়ীর বরিশালে পুলিশি অভিযানের সময় পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু নকআউটের টিকিট কাটার মিশন: আগামীকাল রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বরিশালে সক্রিয় কিশোর গ্যাং, সশস্ত্র মহড়ায় নগরজুড়ে আতঙ্ক মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৭ বরিশালে বিশেষ অভিযানে গত ৮ দিনের বিপুল মাদক সহ গ্রেপ্তার ২৪১ জন ফেসবুক পেজ খুললেই সাংবাদিক হওয়া যায় না: মারুফ হোসেন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৪ Time View
বরিশালে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
🔥 Breaking: বরিশালে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন

সভায় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা জনগণের ভোগান্তি বাড়ায় এবং উন্নয়নের সুফল সময়মতো মানুষের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। তাই জেলার চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক ও স্বাস্থ্যসম্মত বাথরুমের ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি সেবাগ্রহীতাদের সুবিধার্থে সরকারি দপ্তরগুলোতে গেস্টরুম স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় জেলার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী। তিনি জানান, জেলায় হামের টিকাদান কর্মসূচি ৯৯ দশমিক ৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। টিকাদান কার্যক্রমের ফলে শিশুদের মধ্যে হাম সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পায় উল্লেখ করে তিনি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আরও পড়ুন

[related_posts]
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
📢 আপনার মতামত জানান:

এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।

Related News

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন