ঢাকা 8:25 am, Friday, 25 September 2026
শিরোনাম:
সর্বশেষ
সরকারি চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বরিশাল ফায়ার সার্ভিস সদস্যের বিরুদ্ধে বরিশালের আবাসিক হোটেল পুলবাগে রমরমা জুয়া-অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বরিশালে ‘নিউরন’ নামেই একাধিক নার্সিং কোচিং, শিক্ষার্থী বিভ্রান্তির অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ডিজেলের দাম বৃদ্ধির পর বরিশাল-ঢাকাসহ নৌরুটে বাড়ল লঞ্চ ভাড়া বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস পুকুরে, নিহত ১

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সুস্থ প্রজন্ম গঠনে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতের আহ্বান

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 05:39:44 pm, Thursday, 18 June 2026
  • / 149 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বরিশালে অনুষ্ঠিত জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায়।
‘ট্রান্সফর্মিং লাইভস্ থ্রু নিউট্রিশন’ প্রকল্পের সহযোগিতায় এবং বরিশাল জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।
সভায় সভাপতির বক্তব্যে সালমা পারভীন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গর্ভকাল থেকেই মায়েদের পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। জন্মের পর যেসব শিশু শারীরিক প্রতিবন্ধকতায় ভোগে, তাদের অনেকেই অপুষ্টির শিকার হয়ে থাকে।
তিনি বলেন, গর্ভবতী নারীদের সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অপুষ্টি শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে না, বরং একটি দেশের সামগ্রিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলে।
সালমা পারভীন আরও বলেন, পুষ্টি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকার পাশাপাশি পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল হতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে একটি কর্মক্ষম ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজন রায়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় জেলার পুষ্টি পরিস্থিতি, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

সুস্থ প্রজন্ম গঠনে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতের আহ্বান

প্রকাশের সময়: 05:39:44 pm, Thursday, 18 June 2026