২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৩
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. মোস্তাফিজুর রহমান, যিনি বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সাময়িক দায়িত্ব পালন করছেন।

 

সভায় তিনি বলেন, সড়ককে নিরাপদ রাখতে আইন অনুযায়ী রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে যান চলাচল, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহার এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এছাড়াও মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo