ঢাকা 6:46 am, Tuesday, 13 October 2026
শিরোনাম:
বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
সর্বশেষ
বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ পাথরঘাটায় বাড়ছে ডেঙ্গু রোগী, ২৯ চিকিৎসকের পদে কর্মরত মাত্র ৪ জন বরিশালে শংকর মঠে ‘জাগো দশপ্রহরণধারিণী’ অনুষ্ঠান বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি কেন্দ্র কমানোর উদ্যোগ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা ঝালকাঠির কাঠালিয়ায় খাল থেকে ট্রলার চুরি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 09:47:52 am, Friday, 15 May 2026
  • / 351 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে—সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের পদোন্নতি দাবিতে আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক দপ্তরে তালা এবং সার্বিক অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন প্রেক্ষাপটে নতুন উপাচার্যের নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে চলমান সংকট দ্রুত নিরসন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আবার স্বাভাবিক ধারায় ফিরে আসবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ

প্রকাশের সময়: 09:47:52 am, Friday, 15 May 2026