১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন বিসিসির প্রশাসক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল সংবাদ:

বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে এবং জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। এই কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৫ এপ্রিল) বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে বিসিসি প্রশাসক বলেন, “খাল পরিষ্কারের মাধ্যমে নগরীর মশা, মাছি ও বিভিন্ন রোগের উপদ্রব অনেকাংশে কমে আসবে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি খাল পরিষ্কার করা হবে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও অনেকটা লাঘব হবে।”

​কর্মসূচির অংশ হিসেবে এদিন খালের দুই পাশে নিম গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরীর চার লেন সড়কের মাঝখানে এবং বিভিন্ন খালের দুই পাড় জুড়ে মোট ৫০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo