১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে দুই পুলিশ সদস্যের ডোপ টেস্টে মাদক শনাক্ত, তদন্তে জেলা পুলিশ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ Time View

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল জেলা পুলিশের উজিরপুর মডেল থানার দুই সদস্যের ডোপ টেস্টে (মাদক পরীক্ষা) পজিটিভ ফলাফল এসেছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে চলমান বিশেষ ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে তাদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছিল। ঘটনায় জেলা পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষায় দুই সদস্যের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত করতে তাদের নমুনা পুনঃপরীক্ষার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বর্তমানে ওই দুই সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে উজিরপুর থানার সদস্যদের পরীক্ষা করা হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশ সদস্যদের দেহে মাদকের উপস্থিতির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo