৬ জুলাই, ২০২৬ রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (BMP) || Barishal Metropolitan Police বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু সালেহ মোহাম্মাদ রায়হান ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে, নিহত ১; আহত অন্তত ১০ বরিশালে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ; অভিযুক্ত লিটুকে যুবদলের নেতা নন বলে দাবি বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ বরিশালে ভিক্ষুক সেজে স্বর্ণ লুটে ব্যর্থ হয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ শেবাচিম হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় পকেটমার আটক, উদ্ধার ৫ হাজার টাকা বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের আশ্বাস স্পিকারের

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ভোলা জেলা দেশের অন্যতম খাদ্য উদ্বৃত্ত ও সমৃদ্ধিশালী অঞ্চল। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জেলায় রয়েছে শিল্পায়নের অপার সম্ভাবনা। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু শিগগিরই বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সার্কিট হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার জানান, প্রধানমন্ত্রী বরিশালে অনুষ্ঠিত নির্বাচনোত্তর জনসভায় ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় সংসদেও সেতুমন্ত্রী দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রসঙ্গে স্পিকার বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি তিনি ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রীর নজরে এনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জ্বালানি তেল ও বালু উত্তোলনে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষ যেন জ্বালানি সরবরাহ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

এসময় ভোলা জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo