নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির।
মৃতরা হলো—বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের দুই বছর বয়সী মেয়ে সাদিয়া এবং বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের নয় মাস বয়সী ছেলে রাকিব।
জানা গেছে, গত ৮ এপ্রিল দুপুরে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। সাদিয়ার মৃত্যু হয় ভোর চারটার দিকে এবং রাকিবের মৃত্যু হয় ভোর পাঁচটার দিকে। এ নিয়ে শুধু এই হাসপাতালেই হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৯২ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৪১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে