স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার বিএমপি লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ আয়োজনে কমিশনার পৌঁছালে সুসজ্জিত বাদক দলের সঙ্গতে বিএমপির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অভিবাদন গ্রহণ শেষে পুলিশ কমিশনার বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং বাহিনীর সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন।
তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ নিশ্চিত করা, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি প্যারেড অনুশীলনে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দিন এবং উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ ইউমদাদ হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।