৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৬
শিরোনাম :
২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল নগরীতে আবাসিক এলাকায় অবৈধ এলপিজি ডিপো

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ Time View

বরিশাল নগরীর রূপাতলী এলাকার আবাসিক ভবনের পাশে অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ডিপো। অমেরা পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জমি ভাড়া নিয়ে সেখানে গ্যাসভর্তি সিলিন্ডার মজুত করছে।

ডিপোটি র‌্যাব-৮ সদর দপ্তর ও বরিশাল বেতার ভবনের অদূরেই অবস্থিত। ফলে জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ বেড়েছে। প্রশাসন বিষয়টি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সাত দিনের মধ্যে ডিপো সরানোর নির্দেশ দিলেও ২৫ দিন পেরিয়ে গেলেও ডিপো অপসারণ হয়নি।

জেলা প্রশাসকের নির্দেশে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গত ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, “২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় ‘মায়ের দোয়া’ নামের ছয়তলা ভবনের পাশে অনুমোদনহীনভাবে এলপিজি ডিপো স্থাপন করে অমেরা পেট্রোলিয়াম ব্যবসা করছে। এটি এলপিজি বিধিমালা পরিপন্থি ও জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

প্রতিবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার অমেরা পেট্রোলিয়ামকে সাত দিনের মধ্যে ডিপো সরিয়ে নিতে নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেন তিনি।

অমেরা পেট্রোলিয়ামের পরিবেশক মোহাম্মদ সোহেল বলেন, “জমির মালিককে আমরা ২২ লাখ টাকা অগ্রিম দিয়েছি। জনগণের ক্ষতি করতে চাই না, ঝুঁকি বুঝে ডিপো সরিয়ে নেব।”

 

অমেরা পেট্রোলিয়ামের শাখা ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ জানান, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “গ্যাসের ডিপো সরানোর সময়সীমা শেষ হলেও তারা অপসারণ করেনি। দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo