৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৮
শিরোনাম :
২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলার আসামি ‘ছিডা নিজাম’ গ্রেফতার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩০০ Time View

 

বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলার অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী হিসেবে পরিচিত নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বরিশাল শহরের জেলে বাড়ির পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানার পুলিশ
ছিডা নিজাম বরিশাল শহরের উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা

পুলিশ সূত্রে জানা গেছে, ছিডা নিজামের বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে ল্যাংড়া টুটুলের ঘনিষ্ঠ সহযোগী, এবং সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিডা নিজামের ভাই ছিডা কালু ও ছিডা মামুন দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয়দের ওপর নানা অত্যাচার ও নিপীড়ন চালিয়ে এসেছে।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।
ছিডা মামুন একসময় সময় টিভির সাংবাদিক অপূর্ব অপু অপহরণ মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন

এছাড়া ছিডা কালুর মেয়ের জামাই তুহিন ওরফে ফেন্সি তুহিন সম্প্রতি ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলার অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ছিডা নিজামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo