ঢাকা 4:20 am, Saturday, 17 October 2026
শিরোনাম:
বরিশালে বিএনপি নেতার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত দুর্গাপূজার নিরাপত্তায় বিএমপির ব্রিফিং প্যারেড, সদস্যদের সতর্ক থাকার নির্দেশ বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা বরিশালে চর কাউয়া খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান বরিশালে হাজারো শিক্ষার্থীর আবাসনসংকট, সরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত হল বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
সর্বশেষ
বরিশালে গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ‘শারদ উপহার–২০২৬’ বিতরণ বরিশালে বিএনপি নেতার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত দুর্গাপূজার নিরাপত্তায় বিএমপির ব্রিফিং প্যারেড, সদস্যদের সতর্ক থাকার নির্দেশ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত বরিশালে শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে বিপাকে থানার ওসি সহ অন্যান পুলিশ সদস্যরা বরিশালে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে রাতের তাপমাত্রা বরিশালে মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা, কাল হলো বিএনপি নেতার? বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শনিবার ১১ দলের বরিশাল বিভাগীয় জনসমাবেশ

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:35:41 pm, Friday, 17 July 2026
  • / 451 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
শনিবার ১১ দলের বরিশাল বিভাগীয় জনসমাবেশ | Barisal Sangbad

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকাল (শনিবার, ১৮ জুলাই) বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বিভাগীয় জনসমাবেশ। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশকে সফল করতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাবেশস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, অধ্যাপক শাহ আলমসহ অন্যান্য নেতারা।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকালে সড়কপথে বরিশালে পৌঁছাবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার, নথুল্লাবাদ, হাতেম আলী চৌমাথা, আমতলার মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেবেন দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য যানবাহন ও নৌযানের পৃথক পার্কিং ব্যবস্থা, নিরাপত্তা, চিকিৎসাসেবা, পয়োনিষ্কাশন এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সমাবেশ বাস্তবায়ন কমিটি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

শনিবার ১১ দলের বরিশাল বিভাগীয় জনসমাবেশ

প্রকাশের সময়: 11:35:41 pm, Friday, 17 July 2026