ঢাকা 12:11 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে লঞ্চ-জাহাজের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা দেড় শতাধিক যাত্রী

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:40:56 am, Saturday, 8 August 2026
  • / 138 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বশির,বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবাদর নদীতে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালাবাদর নদীর ‘খাম্বা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও যাত্রী সূত্রে জানা গেছে, ভোলা থেকে বরিশালগামী ‘সোহাগী-১’ নামের যাত্রীবাহী লঞ্চটি সকালে ভোলা থেকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। কালাবাদর নদীর খাম্বা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে আতঙ্কিত হয়ে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন।

পরে লঞ্চের চালক লঞ্চটি ঘুরিয়ে নদী থেকে ওই যাত্রীকে জীবিত উদ্ধার করেন।

লঞ্চের যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক বলেন, সংঘর্ষের পর কোস্টার জাহাজটির নাবিক দ্রুত কৌশল করে জাহাজটি অন্যদিকে সরিয়ে নেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নৌযান দুটির সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের মূল কারণ এবং নৌযান দুটির সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশালে লঞ্চ-জাহাজের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা দেড় শতাধিক যাত্রী

প্রকাশের সময়: 04:40:56 am, Saturday, 8 August 2026