• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

‘ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই হোক ঐক্যের ভিত্তি’ — তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
‘ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই হোক ঐক্যের ভিত্তি’ — তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের মাটিতে কিছু গোষ্ঠী ধর্মের পরিচয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে ‘বাংলাদেশি’ পরিচয় এবং দেশপ্রেমের বন্ধনই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত।

শুক্রবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, তারা প্রকৃতপক্ষে ধর্মের পবিত্র অনুভূতিকে বিভক্ত করার অপচেষ্টা চালায়। বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা সমাজে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থাকে।

তিনি বলেন, ধর্মের মহত্ত্বকে আড়াল করে উগ্রবাদ ও জঙ্গিবাদকে উৎসাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজনের অপকর্মকে কেন্দ্র করে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করে, ফলে ধর্মের মূল উদ্দেশ্য—মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতি—ব্যাহত হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় পরিচয়ের প্রশ্নে অতীতে যেমন ঐক্যের চেতনা ছিল, আজও সেই চেতনায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। পাহাড়ি, ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে দেশের ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, কোনো ধর্মই বিদ্বেষ, সাম্প্রদায়িকতা বা বিভাজনের শিক্ষা দেয় না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন, পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সমান শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রদর্শন করবেন। ধর্মকে যারা বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা এবং বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু।

সম্মেলনে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল সার্কিট হাউজে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/