ঢাকা 2:51 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’
সর্বশেষ
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

যুক্তরাষ্ট্রে ট্রাকের চাপায় প্রাণ গেল বরিশালের ব্যবসায়ীর

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 01:58:06 am, Monday, 22 June 2026
  • / 301 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলার এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (স্থানীয় সময়) সকাল ৮টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকের চাপায় নিহত হন তিনি।

নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে।

স্বজন হেমায়েত হাওলাদার জানান, কবির হোসেন প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, জীবদ্দশায় কবির হোসেন ইচ্ছা প্রকাশ করেছিলেন—মৃত্যুর পর যেন তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। সেই ইচ্ছা পূরণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

যুক্তরাষ্ট্রে ট্রাকের চাপায় প্রাণ গেল বরিশালের ব্যবসায়ীর

প্রকাশের সময়: 01:58:06 am, Monday, 22 June 2026