শিরোনাম:
সর্বশেষ
বরিশালে চর কাউয়া খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 01:55:10 pm, Thursday, 15 October 2026
- / 55 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর চর কাউয়া খেয়াঘাট এলাকায় রাস্তার ওপর গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
রোববার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদার, ট্রেড লাইসেন্স বিভাগের সুপারিনটেনডেন্ট আজিজ শাহীনসহ উচ্ছেদ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :
























