ঢাকা 5:16 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে বাসে অভিযান, ১০ অ্যাম্পুল ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:49:56 pm, Tuesday, 6 October 2026
  • / 161 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি মিডিয়া সেল জানায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নগরের বিভিন্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক দল আকস্মিক অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বিএমপি জানায়, আদালত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেন।

তিন মাসের সশ্রম কারাদণ্ড, তিন দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে মো. সাগর (২০) ও মো. শাওন (২৩)-কে। পুলিশের তথ্য অনুযায়ী, সাগরের বিরুদ্ধে আগে তিনটি মামলা এবং শাওনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি মামলা রয়েছে।

এ ছাড়া দুই মাসের সশ্রম কারাদণ্ড, দুই দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে মো. হোসেন (২৯), মো. মিঠু হাং (৩০), নিলুফা বেগম (৩৩), মো. রাসেল (৩৩) ও মোসা. আসমা (৩৩)-কে।

বিএমপির তথ্য অনুযায়ী, হোসেনের বিরুদ্ধে আগে চারটি, মিঠু হাংয়ের বিরুদ্ধে দুটি, নিলুফা বেগমের বিরুদ্ধে নয়টি, রাসেলের বিরুদ্ধে দুটি এবং আসমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

আটক সাতজনই বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেলের দাবি, আটক ব্যক্তিরা কেডিসি বস্তিসহ মহানগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএমপি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক

প্রকাশের সময়: 10:49:56 pm, Tuesday, 6 October 2026