বরিশালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে ব্যবসায়ীকে মানহানির অভিযোগ
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
২৬১
Time View
বরিশাল নগরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ভুয়া ভিডিও প্রকাশ করে এক ব্যবসায়ীকে জড়িয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রানা শরীফ বরিশাল সদর উপজেলার চড়কাউয়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর বান্দ রোড এলাকায় ‘রানা মটরস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে নিজ প্রতিষ্ঠানে অবস্থানকালে তিনি মোবাইল ফোনে দেখতে পান, “Rafsan Sikder” নামের একটি ফেসবুক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে কথিত একটি ভুয়া সিসিটিভি ফুটেজ সংযুক্ত করে ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পোস্টটির ক্যাপশনে তাকে জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়।
রানা শরীফের অভিযোগ, ওই ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এমনকি এ ঘটনার নেতিবাচক প্রভাব তার পারিবারিক জীবনেও পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার বাসিন্দা রাফসান সিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাফসান সিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।