রানা শরীফের অভিযোগ, ওই ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এমনকি এ ঘটনার নেতিবাচক প্রভাব তার পারিবারিক জীবনেও পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার বাসিন্দা রাফসান সিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাফসান সিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad