ঢাকা 8:16 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 08:13:44 am, Wednesday, 30 September 2026
  • / 60 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ফারুক ভূঁইয়া হিজলা উপজেলার চর ছয়গাঁও গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী তরুণীর পরিবারের পাশের গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের বাড়িতে যাতায়াতের সুযোগ ছিল তার। এ সুযোগে তিনি তরুণীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তরুণীর বসতঘরে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে ওই তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, তরুণীর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-৮ সদর কোম্পানি, বরিশাল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ফারুক ভূঁইয়াকে বাবুগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময়: 08:13:44 am, Wednesday, 30 September 2026