২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৯
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিএনপি নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল!

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ Time View
Screenshot_2025-10-09-05-50-37-436_com.facebook.katana-edit

বরিশালে রাজনৈতিক নেতাদের ইয়াবা সেবনের ঘটনায় ফের তোলপাড় শুরু হয়েছে। জেলার বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো অলিউল শরীফের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও অর্জুন মাঝি গ্রামের মৃত হাসান আলী শরীফের পুত্র মোঃ অলিউল শরীফ ছবিতে দেখা যায়, ফয়েল পেপারের উপর ইয়াবা ট্যাবলেট রেখে নিচ থেকে দিয়াশলাইয়ের আগুন দিয়ে তা গরম করছেন এবং ধোঁয়া গ্রহণ করছেন। এ ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়দের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, অলিউল শরীফ দীর্ঘদিন ধরেই ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে প্রকাশ্যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।

এ বিষয়ে চাঁদপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন বলেন, আমি বিষয়টি শুনেছি । দল মাদক সেবন ও মাদক ব্যবসার মতো ঘৃণিত কাজে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত অলিউল শরীফের সাথে যোগাযোগ করা হলে, তিনি স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। পরে তিনি ব্যস্ত আছি বলে লাইনটি কেটে দেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন আপোষ নেই, এ দলীয় পদ পদবী কিংবা সমাজের বিত্তবান কেউ হোক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo