বরিশালে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক
/ ৮৬১
পড়া হয়েছে
প্রকাশিত :
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাযায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক টিম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক সাগরকে নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনী থেকে আটক করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় একই অভিযানিক টিম শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদকে বিসিসি নগর ভবনের সামনে থেকে গ্রেপ্তার করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারের পর দু’জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।