ঢাকা 11:41 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:04:04 am, Friday, 14 August 2026
  • / 150 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

রাসেল, বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, শাকিল হোসেন পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল, সভা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘শাকিল হোসেন পলাশ একাধিক মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল-মিটিং বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

পলাশের দাবি, সব মামলায় জামিনে আছেন

গ্রেপ্তারের পর থানায় সাংবাদিকদের কাছে শাকিল হোসেন পলাশ দাবি করেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে কয়েকটি মামলা রয়েছে, সবগুলোতেই আমি জামিনে রয়েছি। তারপরও কেন আজ আমাকে আবার বাসা থেকে ধরে আনা হয়েছে, আমি জানি না।’

তবে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে নতুন করে কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান-পরবর্তী ২০২৫ সালের ৩ জুন শাকিল হোসেন পলাশকে প্রথম গ্রেপ্তার করা হয়। ওই সময় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

পরে দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়: 03:04:04 am, Friday, 14 August 2026