ঢাকা 12:25 pm, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ফুটওভারব্রিজ থেকে ৬ লেন—৫ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 07:37:27 pm, Tuesday, 11 August 2026
  • / 119 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিরাপদ সড়ক পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণ, নগরীতে সিটি বাস সার্ভিস চালু এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ৬ লেনে উন্নীতসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান। পাশাপাশি নগরীর যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ।
২. বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস চালু।
৩. ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড়-নথুল্লাবাদ-রুপাতলী অংশ ৬ লেনে উন্নীত করা।
৪. নগরীতে চলাচলকারী অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রকাশ ও কার্যকর করা।
৫. নগরীর যানজট নিরসনে টেকসই ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী নাইম বলেন, নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করলেও নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন।

শিক্ষার্থী রোহান বলেন, নগরীতে সিটি বাস সার্ভিস না থাকায় সাধারণ মানুষকে অটোরিকশা ও সিএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধ তৈরি হচ্ছে। তাই সিটি বাস সার্ভিস চালুর পাশাপাশি অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করার দাবি জানান তিনি।

শিক্ষার্থীরা বলেন, বরিশালের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ৬ লেনে উন্নীত করা জরুরি। একই সঙ্গে নগরীর ক্রমবর্ধমান যানজট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তাদের ভাষ্য, নিরাপদ সড়ক, সুশৃঙ্খল গণপরিবহন ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা না গেলে পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়। জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ফুটওভারব্রিজ থেকে ৬ লেন—৫ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময়: 07:37:27 pm, Tuesday, 11 August 2026