ঢাকা 4:50 am, Thursday, 24 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পিরোজপুরে স্কুলছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 05:24:50 am, Saturday, 8 August 2026
  • / 168 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সুমন,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ফেসবুক মেসেঞ্জারে এক স্কুলছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও অশালীন বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এসব বার্তা পাঠিয়েছে।

এ ঘটনায় ছাত্রীর বাবা শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শিক্ষক উপজেলার সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট (আইটি শিক্ষক) পদে কর্মরত।

ছাত্রীর বাবার অভিযোগ, তার স্ত্রীর ফেসবুক আইডি মাঝে মাঝে তার স্কুলপড়ুয়া মেয়ে ব্যবহার করে। ওই আইডিতে মেয়ের বিদ্যালয়ের এক শিক্ষকের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব ও অশালীন বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

অভিযোগ অস্বীকার শিক্ষকের

অভিযোগের বিষয়ে ওই শিক্ষক দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর অন্য কেউ এসব বার্তা পাঠিয়েছে।

তিনি বলেন, ২৯ জুলাই এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। পরে তিনি ফেসবুক আইডি পরিবর্তন করেন।

তবে তার আইডি ঠিক কবে হ্যাক হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

ওই শিক্ষক আরও অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে ছাত্রীর ভগ্নিপতি ও কয়েকজন যুবক তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়েছেন।

প্রধান শিক্ষক যা বললেন

সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু বলেন, বিষয়টি জানার পর শিক্ষকদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধান শিক্ষক বলেন, তিনি বিষয়টির প্রকৃত ঘটনা জানতে চান। কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে শিক্ষকতা করার অধিকার তার নেই।

তদন্ত করছে পুলিশ

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

পিরোজপুরে স্কুলছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশের সময়: 05:24:50 am, Saturday, 8 August 2026