ঢাকা 9:51 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:32:52 am, Saturday, 8 August 2026
  • / 136 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

রাজিব,বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিপন রায় (৪৪) নামের এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থানাধীন খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন রায় বরিশাল নগরের এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকার ইছাকাঠি কলোনির মৃত পিটার রায়ের ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রিপন রায় মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রিপন রায়কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

প্রকাশের সময়: 04:32:52 am, Saturday, 8 August 2026